নিজস্ব প্রতিবেক : - বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জেরে "দৈনিক পত্রদূত" পত্রিকার "কয়রা উপজেলা প্রতিনিধি" সাংবাদিক জি এম রিয়াজুল আকবরকে মোঃ হাফিজুর রহমান মন্টু ও মোঃ লতিফুর রহমান লাল্টু কর্তৃক প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন।
এ ঘটনায় কয়রা থানায় সাধারণ ডায়েরী করেছেন সাংবাদিক জি এম রিয়াজুল আকবর। জিডি নং: ১৩৯৭
উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে তদন্ত পুর্বক হুমকি দাতাদের গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ।
বিবৃতি দাতারা হলেন, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জেষ্ঠ সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি হাফিজুর রহমান রিন্টু, সাধারণ সম্পাদক মোঃ আসাদুল ইসলাম আসাদ, যুগ্ম সম্পাদক কাজী সোহাগ, কোষাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম মিথুন, নির্বাহী সদস্য ফসিয়ার রহমান, জহুরুল ইসলাম, রাবিদ মাহমুদ চঞ্চল, সদস্য জিয়াউদ্দিন নায়েব, মানছুর রহমান জাহিদ, ফিরোজ আহম্মেদ, শাফিয়ার রহমান ও লিটন গাজী।


0 Comments