শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশনের প্রীতি ফুটবল টুর্নামেন্টে ব্রাজিলের জয়


পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা ব্রাজিল একাদশ ও আর্জেন্টিনা একাদশ নামে দুটি দলে বিভক্ত হয়ে অংশ নেন।

বুধবার বিকেল ৫টায় পাইকগাছা কলেজ মাঠে অনুষ্ঠিত ৬০ মিনিটের উত্তেজনাপূর্ণ খেলায় ব্রাজিল একাদশ ৩-১ গোলে আর্জেন্টিনা একাদশকে পরাজিত করে।

খেলায় ব্রাজিল একাদশের পক্ষে রিপন দুটি এবং রাজন একটি গোল করেন। অন্যদিকে আর্জেন্টিনা একাদশের হয়ে নিউটন গঞ্জ একটি গোল শোধ করেন।

খেলার সার্বিক পরিচালনায় ছিলেন শিল্পী রায়। রেফারির দায়িত্ব পালন করেন তুষার কান্তি মণ্ডল। খেলার উদ্বোধন করেন পাইকগাছা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় আয়োজক ও অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Post a Comment

0 Comments