পাইকগাছা প্রতিনিধি : - খুলনার পাইকগাছায় জেষ্ঠ সাংবাদিক আব্দুল গফুরের মা বিবিজান বেগম (৯৫) বার্ধক্যজণিত কারণে মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
শুক্রবার (২৪ জুলািই) বিকেল ৪টা ৫৫ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমা বিবিজান বেগম উপজেলার লস্কর গ্রামের প্রয়াত ঈমান গোলদারের স্ত্রী।
এদিকে সাংবাদিক আব্দুল গফুরের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ।
শোক বিবৃতি দিয়েছেন পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জেষ্ঠ সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি হাফিজুর রহমান রিন্টু, সাধারণ সম্পাদক মোঃ আসাদুল ইসলাম আসাদ, যুগ্ম সম্পাদক কাজী সোহাগ, কোষাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম মিথুন, নির্বাহী সদস্য ফসিয়ার রহমান, জহুরুল ইসলাম, রাবিদ মাহমুদ চঞ্চল, সদস্য জিয়াউদ্দিন নায়েব, মানছুর রহমান জাহিদ, ফিরোজ আহম্মেদ, শাফিয়ার রহমান ও লিটন গাজী। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন। একই সাথে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


0 Comments