আশাশুনি প্রতিনিধি,সাতক্ষীরা :-সাতক্ষীরার আশাশুনি উপজেলার সকল সনদ প্রাপ্ত দলিল লেখকদের শুদ্ধাচার নৈতিকতা কাজের দক্ষতা বৃদ্ধি,স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আশাশুনির সাব-রেজিস্ট্রার মিন্টু চক্রবর্তীর সভাপতিত্বে সোমবার (৬ এপ্রিল) সাব-রেজিস্ট্রার অফিসে সকাল ১০ টা থেকে একর্মশালা শুরু হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন তালা ইসলামকাটি অফিসের সাব রেজিস্টার মাহমুদুর রহমান। এসময় ভূমি আইন,ভূমি অপরাধ ও প্রতিকার আইন, রেজিষ্ট্রেশন আইন,সুনির্দিষ্ট প্রতিকার আইন সহ দলিল লেখার বিভিন্ন বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
আশাশুনি সাব রেজিস্ট্রার অফিসে নকল নবীশ নির্মল কুমার সরকারের সঞ্চালনায় প্রশিক্ষণকালে আশাশুনি সাব রেজিস্ট্রার অফিসে প্রধান সহকারী শেখ আব্দুল জব্বার, স্থায়ী মোহরার মীর রফিক-জ্জামান সান্টু,পংকজ কুমার হালদার,রমেন চন্দ্র বৈদ্য। দলিল লেখকদের মধ্যে বদরুদ্দোজা বদর, রাবিদ মাহমুদ চঞ্চল, দীপংকর কুমার মন্ডল, মোরশেদ মাহবুব লিপ্টন, আহসান হাবীব, বরুণ কুমার কাজল, স ম ইসহাক, সুধান্য কুমার সরকার, আয়ুব আলী, পরিমল কুমার সানা,আবুল কাশেম,শামসুজ্জোহা,স্বপন কুমার,সুশেন চন্দ্র মল্লিক, রনদা প্রসাদ মন্ডল,মোহসেন আলম,জিয়াউর রহমান জিয়া,আব্দুল হাই,সুরঞ্জিত সানা,বিধান চন্দ্র মন্ডল সহ ৪৪ জন দলিল লেখক অংশ গ্রহন করেন। প্রশিক্ষণ কর্মশালায় পবিত্র কোরান তেলোয়াত করেন ইসাফুল কবীর, পবিত্র গীতা পাঠ করেন কৃষ্ণপদ মন্ডল।


0 Comments