পাইকগাছা প্রতিনিধি : - খুলনার পাইকগাছায় শাহ সিমেন্টের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মেসার্স মরিয়ম ট্রেড কর্পোরেশনের বার্ষিক রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ব্যবসায়িক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ১৩ জন সেরা ব্যবসায়ীকে মোটরসাইকেল, ফ্রিজসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া অংশগ্রহণকারী সব ব্যবসায়ীকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের লোনাপানি কেন্দ্রের অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে পাইকগাছা, কয়রা, তালা ও আশাশুনিসহ আশপাশের এলাকার প্রায় ১০০ জন রিটেইলার ব্যবসায়ী অংশ নেন।
মরিয়ম ট্রেড কর্পোরেশনের স্বত্বাধিকারী আলহাজ্ব ফয়সাল মাহমুদ অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহ সিমেন্টের ডেপুটি ম্যানেজার শ্যামল পাল। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির সিনিয়র এরিয়া ম্যানেজার শাহরিয়ার সুমন, আলহাজ্ব মরিয়ম বেগম, উপজেলা ঠিকাদারি কল্যাণ সমিতির সভাপতি এম আব্দুস সামাদ, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক সেলিম রেজা লাকি, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান মন্টু ও আলহাজ্ব হাবিবুর রহমান।
অনুষ্ঠানে শাহ সিমেন্টের অফিসার এসএম বায়েজিদ সঞ্চালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন মুনমুন রহমান, অ্যাডভোকেট নুসরাত জাহান উর্মি, শাহ সিমেন্টের কর্মকর্তা নিরব কুন্ডু, আশিকুজ্জামান আশিক, আব্দুর রাজ্জাক ও নাহিদ পারভেজ।
বক্তারা বলেন, গুণগত মানের ধারাবাহিকতা ও গ্রাহকদের আস্থা শাহ সিমেন্টের দীর্ঘদিনের সাফল্যের মূল ভিত্তি। গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা দিতে প্রতিষ্ঠানটি সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। দেশের মানুষের আস্থার কারণেই শাহ সিমেন্ট শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে পরিচিতি অর্জন করেছে।
তাঁরা আরও বলেন, দেশের বড় বড় অবকাঠামো প্রকল্প থেকে শুরু করে ব্যক্তিগত আবাসন নির্মাণেও শাহ সিমেন্ট আধুনিক প্রযুক্তি ও মানসম্মত পণ্য সরবরাহ করে আসছে। বিশ্বের সর্ববৃহৎ ভার্টিক্যাল রোলার মিল স্থাপনের মাধ্যমে প্রতিষ্ঠানটি নতুন উচ্চতায় পৌঁছেছে। একই সঙ্গে বাংলাদেশের শিল্পখাতের জন্যও আন্তর্জাতিক পরিসরে সম্মান বয়ে এনেছে।
সম্মেলনের শেষ পর্যায়ে শাহ সিমেন্টের সহযোগিতায় মরিয়ম ট্রেড কর্পোরেশনের পক্ষ থেকে সেরা ব্যবসায়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি উপস্থিত সব রিটেইলারকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।


0 Comments