শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছায় সাংবাদিক ফসিয়ার রহমানের মায়ের দাফন সম্পন্ন

পাইকগাছা প্রতিনিধি : - খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার পাইকগাছা উপজেলা প্রতিনিধি সাংবাদিক ফসিয়ার রহমানের মা বানু বিবির জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১৮ অক্টোবর) আসরের নামাজের পর গদাইপুর ঈদগাহ ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।



এর আগে রোববার সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন বানু বিবি। তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।


বিকেলে জানাজায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা, সাংবাদিক, আত্মীয়স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। জানাজার আগে ও পরে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।


জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বেনজির আহম্মেদ লাল ও আবুল হোসেন, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জি এম মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, সাংবাদিক আলাউদ্দিন রাজা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আব্দুল্লাহ আল মামুন, নার্সারি মালিক সমিতির সভাপতি আছাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক কামাল হোসেন, মুফতি আব্দুল হান্নান ওমর, সাংবাদিক কাজী সোহাগ ও শাফিয়ার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


জানাজায় ইমামতি করেন কুদরতউল্লাহ কাশেমী। জানাজা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।


সাংবাদিক ফসিয়ার রহমানের মায়ের মৃত্যুতে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সদস্য বন্দসহ স্থানীয় সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Post a Comment

0 Comments