পাইকগাছা প্রতিনিধি: - খুলনার পাইকগাছায় বিভিন্ন অপরাধের অভিযোগে থানা-পুলিশের বিশেষ অভিযানে নয়জনকে আটক করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সামনে রেখে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। এরই ধারাবাহিকতায় বিভিন্ন অপরাধের অভিযোগে নয়জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার নাছিরপুর গ্রামের মৃত আনছার গাজীর ছেলে আনারুল ইসলাম ওরফে কালু (৪৪), একই গ্রামের মৃত সোহবান সানার ছেলে এরশাদ সানা (২৮), নগরশ্রীরামপুর গ্রামের মনিরুল সরদারের ছেলে আলীমুল ইসলাম (২৩), শ্যামনগর গ্রামের বিল্লাল গাজীর ছেলে ফেরদৌস গাজী (২২), একই গ্রামের সামাদ গাজীর ছেলে হাসান গাজী (২৬), শাহিনুর গাজীর ছেলে রাকিব (২৩) এবং মজিবর শেখের ছেলে শাহিন শেখ (২৮)। এ ছাড়া পাইকগাছা পৌরসভার গোপালপুর ১ নম্বর ওয়ার্ডের শহিদুল গাজীর ছেলে আশিকুর রহমান সুমন (২৬) ও সরল ৫ নম্বর ওয়ার্ডের বাবুল সানার ছেলে রাকিব (২০) রয়েছেন।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মিজানুর রহমান বলেন, আটক ব্যক্তিদের মধ্যে তিনজনকে সামারি ট্রায়ালে এবং ছয়জনকে ফৌজদারি কার্যবিধির ৩৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


0 Comments