পাইকগাছা প্রতিনিধি : - খুলনার পাইকগাছা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেল সরদারের ওপর আরোপিত সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ, আবেদন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার শর্তে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে পাইকগাছা পৌরসভা বিএনপি।
পৌরসভা বিএনপির সভাপতি মো. আসলাম পারভেজ ও সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজের স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সংঘটিত একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে রুবেল সরদারকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তী সময়ে তাঁর প্রকাশিত দুঃখ প্রকাশ ও আবেদনের পরিপ্রেক্ষিতে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার শর্তে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
একই সঙ্গে তাঁকে দলীয় শৃঙ্খলা ও সংগঠনের নীতিমালা মেনে ভবিষ্যতে দলীয় কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে ১৩ সেপ্টেম্বরের অনাকাঙ্ক্ষিত ঘটনাটি কী ছিল, সে বিষয়ে চিঠিতে বিস্তারিত উল্লেখ করা হয়নি।


0 Comments