শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

খুলনা প্রেসক্লাব ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত


খুলনা অফিস :-

খুলনা প্রেসক্লাব ট্রাস্টি বোর্ডের এর এক সভা আজ রবিবার  (১৩ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাবের ভিআইপি সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাব ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ । সভা পরিচালনা করেন ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব মল্লিক সুধাংশু।
সভায় ট্রাস্টি বোর্ডের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে বেশ কয়েকটি গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া সভায় ট্রাষ্টি বোর্ডের বিধান অনুযায়ী উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম এবং এনটিভির খুলনা ব্যুরো প্রধান ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ আবু তৈয়বকে খুলনা প্রেসক্লাব ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়।
সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, প্রেসক্লাব ট্রাস্টি বোর্ডের সদস্য ও দৈনিক প্রবাহ পত্রিকার সম্পাদক আশরাফউল হক, খুলনা প্রেসক্লাবের সভাপতি ও ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তফা সরোয়ার, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ডের সদস্য যথাক্রমে মকবুল হোসেন মিন্টু,  শেখ আবু হাসান, এস এম নজরুল ইসলাম ও এস এম জাহিদ হোসেন, প্রেসক্লাব ট্রাস্টি বোর্ডের সদস্য ও দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ট্রাস্টি বোর্ডের সদস্য যথাক্রমে কাজী মোতাহার রহমান, মোঃ সাহেব আলী ও হাসান আহমেদ মোল্লা, ট্রাস্টি বোর্ডের সদস্য ও সিনিয়র সাংবাদিক মোঃ আনিসুজ্জামান ও গৌরাঙ্গ নন্দী।  





Post a Comment

0 Comments