শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছায় চায়ের দোকানে অভিযান, গাঁজাসহ কিশোর আটক

পাইকগাছা প্রতিনিধি: - খুলনার পাইকগাছায় চায়ের দোকানে অভিযান চালিয়ে ১৮ পুড়িয়া গাঁজা ও মাদক বিক্রির ৪ হাজার ৪৮০ টাকা জব্দ করেছে পুলিশ। এ সময় চয়ন ঘোষ (১৭) নামে এক কিশোরকে আটক করা হয়েছে।


রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে পৌরসভার প্রাণকেন্দ্রে থানা সংলগ্ন কপোতাক্ষ মার্কেটের নিচতলায় একটি চায়ের দোকানে এ অভিযান চালানো হয়।


আটক চয়ন ঘোষ পাইকগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চৈতন্য ঘোষের ছেলে। পুলিশ জানিয়েছে, চায়ের দোকান পরিচালনার আড়ালে তিনি মাদক বিক্রি করে আসছিলেন।


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল হোসেনের নির্দেশনায় এবং ওসি (তদন্ত) মো. মিজানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই দোকানে অভিযান চালায়। তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৮ পুড়িয়া গাঁজা ও নগদ ৪ হাজার ৪৮০ টাকা জব্দ করা হয়।


অভিযানের সময় পাইকগাছা পৌরসভা বাজারের ব্যবসায়ী প্রতিনিধি ষোলআনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জি এম শুকুরুজ্জামানসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


পাইকগাছা থানার ওসি শেখ আউয়াল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দ করা আলামতের তালিকা প্রস্তুত করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। আইনশৃঙ্খলা রক্ষা এবং যুবসমাজকে মাদকের ক্ষতি থেকে দূরে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments