শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছায় সিরাতুল হুদা ট্রাস্টের বৃক্ষরোপণ অভিযান

পাইকগাছা প্রতিনিধি : - 'গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’ স্লোগানকে সামনে রেখে খুলনার পাইকগাছায় বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে সিরাতুল হুদা ট্রাস্ট। উপকূলীয় অঞ্চলে সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শুক্রবার ও শনিবার দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।



পাইকগাছা পৌরসভার হাসপাতাল মোড়সংলগ্ন সিরাতুল হুদা ট্রাস্ট মাঠে কর্মসূচির উদ্বোধন করেন ট্রাস্টের ট্রেজারার এস এম হাসানুজ্জামান। এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কার্যকর একটি প্রাকৃতিক উপায়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।


শামসুর রহমান ফাউন্ডেশনের পাইকগাছা উপজেলা সভাপতি তামিম রায়হান বলেন, গাছ অক্সিজেনের জোগান দেওয়ার পাশাপাশি উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি কমাতে প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। তাই পরিবেশ রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাওয়া প্রয়োজন।


আয়োজকেরা জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে নেওয়া এ উদ্যোগে অনুপ্রেরণা ও সহযোগিতা দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক পরিচালক এবং সিরাতুল হুদা ট্রাস্ট ও শামসুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মেজর মো. মেসবাহুল ইসলাম (অব.)। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফাউন্ডেশনের সদস্যসচিব মো. ইকবাল হোসেন।


কর্মসূচিতে সোলাদানা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হাফেজ নুরী আলম সিদ্দিকী, সাবেক শিক্ষক আব্দুল গফুর বিশ্বাস, মো. জাকির হোসেন শাহিন, মাওলানা আব্দুল গফফারসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী সোলাদানা ইউনিয়ন টিমের নেতৃবৃন্দ ও বিভিন্ন সহযোগী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।


এ সময় সোলাদানা ইউনিয়নের সহসভাপতি মো. মোস্তাফিজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি কাজী আছাবুর রহমান, ইউনিয়ন বায়তুল মাল সম্পাদক মো. সোহাগ হোসাইন, মো. তুরজাউল হোসেন ও ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মো. আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন। আয়োজকেরা পরিবেশ সুরক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।

Post a Comment

0 Comments