শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাইকগাছা প্রতিনিধি : - পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে খুলনার পাইকগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা কৃষকদল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা কৃষকদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয় এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়।


উপজেলা কৃষকদলের সভাপতি মেছের আলী সানার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন, উপজেলা কৃষকদল নেতা আবুল কাশেম, বিএনপি নেতা আবু মুছা সরদার, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল করিম গাইন, বিএম আকিজ উদ্দিন, রহমত আলী, আজিবর রহমান আজু, সেকেন্দার আলী, জামাল গাজী ও সোহরাব আলী।


বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। তাঁরা দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন আ. রহিম, ফরহাদ হোসেন, ডা. সাম্মত আলী, জাফর, আমান, সাদ্দাম হোসেন, শহীদুল ইসলাম, কাশেদ গোলদার, মান্নান মালী, আ. কাদের গাজী, শেখ আলতাফ, সাইফুল ইসলাম, নূর ইসলাম, শুকুর আলী, হাসান আলী, কামরুল ইসলাম, আহাম্মদ, হাফিজুল, সাজ্জাদ ও বাহারুলসহ কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

Post a Comment

0 Comments