শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছায় মনসা পূজায় নৌকা বাইচ, হাঁসধরা ও সাঁতার প্রতিযোগিতা

পাইকগাছা প্রতিনিধি : - খুলনার পাইকগাছায় শ্রীশ্রী মনসা পূজা উপলক্ষে শতবর্ষের ঐতিহ্যবাহী নৌকা বাইচসহ নানা গ্রামীণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার খালিয়ারচকের বদ্ধ নদীতে নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন হাজারো মানুষ।


আয়োজক কমিটির সভাপতি ও ব্যবসায়ী শিবপদ মন্ডলের সভাপতিত্বে নৌকা বাইচের উদ্বোধন করেন সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক।


প্রতিযোগিতায় উত্তর কাইনমুখী নৌকার দল প্রথম এবং সোলাদানা নৌকার দল দ্বিতীয় হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার ও নগদ অর্থ তুলে দেন আয়োজক কমিটি ও অতিথিরা।


নৌকা বাইচ ছাড়াও আয়োজনে ছিল হাঁসধরা ও সাঁতার প্রতিযোগিতা। সন্ধ্যায় পরিবেশন করা হয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী ভাসান গান। দিনব্যাপী এসব আয়োজন ঘিরে খালিয়ারচক এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


অনুষ্ঠানে সাবেক ইউপি সদস্য অধীর চন্দ্র মন্ডল, পল্লী চিকিৎসক গোবিন্দ মন্ডল, অখিল মন্ডল, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম, সাবেক সম্পাদক আব্দুল হাকিম, কালীপদ মন্ডল, ইউপি সদস্য শেখর চন্দ্র ঢালী, প্রশান্ত মন্ডল, বিশ্বনাথ মন্ডল, নিখিল মন্ডল ও শংকর মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন পীযূষ।

Post a Comment

0 Comments