শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার, এক মাসের কারাদণ্ড

পাইকগাছা প্রতিনিধি : - খুলনার পাইকগাছায় ৭ গ্রাম গাঁজাসহ ইকবাল হোসেন (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার রাতে উপজেলার সোলাদানা ইউনিয়নের হরিখালী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। ইকবাল ওই এলাকার জবেদ আলী শেখের ছেলে।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিখালী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ইকবাল তাঁর ভাইয়ের চায়ের দোকানে অবস্থান করছিলেন। পুলিশের দাবি, সেখানে মাদক কেনাবেচার সময় তাঁকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৭ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


পাইকগাছা থানার উপপরিদর্শক (এসআই) তুষার রায়হান বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে গাঁজাসহ ইকবাল হোসেনকে আটক করা হয়েছে।


শুক্রবার সকালে ইকবালকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

Post a Comment

0 Comments