শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছায় ডেঙ্গুতে অ্যাম্বুলেন্স হেলপারের মৃত্যু

পাইকগাছা প্রতিনিধি: - খুলনার পাইকগাছায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অপু (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। তিনি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের হেলপার হিসেবে কাজ করতেন। আজ শনিবার সকাল আটটার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


স্বজনেরা জানান, কয়েক দিন আগে ডেঙ্গু পরীক্ষায় অপুর ফল পজিটিভ আসে। এরপর তিনি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাঁকে খুলনায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


অপু উপজেলার ভিলেজ পাইকগাছা গ্রামের মাসুম বিল্লাহ ও বেলী বেগমের ছেলে। তাঁর অকালমৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


এর আগে গত ৫ সেপ্টেম্বর পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক তাপস কুমার মন্ডল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান।

Post a Comment

0 Comments