শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পটকা মাছ খেয়ে ৪ জন অসুস্থ,প্রাণ গেল একজনের

 



আশাশুনি প্রতিনিধি:-
সাতক্ষীরার আশাশুনিতে টিপা (পটকা) মাছ দিয়ে রান্না করা তরকারি খেয়ে একই পরিবারের চারজন অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় আজহারুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়দল গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ চারজনকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড়দল গ্রামের মৃত মজিদ গাজীর ছেলে মুদি দোকান ব্যবসায়ী আজহারুল ইসলাম সোমবার সকালে বড়দল বাজারের মাছ ব্যবসায়ী রবিউল ইসলামের কাছ টেপা (পটকা) মাছ কেজি দরে কিনে বাড়িতে পাঠান। দুপুরে পরিবারের সদস্যরা ওই মাছের তরকারি দিয়ে ভাত খান। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই তারা অসুস্থ হয়ে পড়েন।
প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়া হলেও অবস্থার অবনতি হলে তাদের সাতক্ষীরায় নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক আজহারুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
অসুস্থরা হলেন আজহারুল ইসলামের মেয়ে সোনালী, ছেলে রামিম, স্ত্রী ময়না ও মা রাশিদা। তারা বর্তমানে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত টিপা/পটকা মাছ খাওয়ার কারণেই তারা অসুস্থ হয়ে পড়েছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ চিকিৎসকের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
এবিষয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর আরিফ বলেন,আমরা প্রাথমিক ভাবে 
খোজ খবর নিয়ে জেনেছি তারা টেপা (পটকা) মাছের রান্না তরকারি খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাদের সাতক্ষীরা চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে আজহারুল নামের একজন মারা গেছেন।

Post a Comment

0 Comments