পাইকগাছা প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল এবং বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে পাইকগাছায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব এস এম এমদাদুল হক।
সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট জি এম আব্দুস সাত্তার ও শাহদাৎ হোসেন ডাবলু।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহম্মেদ, সেলিম নেওয়াজ, বিএনপি নেতা তৌহিদুজ্জামান মুকুল, ফারখ আহম্মেদ, বেনজীর আহম্মেদ লাল, আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল,সাজ্জাদ আহমেদ, এ্যাড সাইফুদ্দিন সুমন, জি এম মিজানুর রহমান, প্রণব কান্তি মন্ডল, শেখ রুহুল কুদ্দুস, ইব্রাহিম সরদার ও আবু মুছাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
এ ছাড়া পৌর যুবদলের সদস্যসচিব আনারুল ইসলাম, কৃষক দলের সভাপতি মেছের আলীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল এবং বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের বিষয়ে বিভিন্ন প্রস্তুতি ও কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।


0 Comments