শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছায় স্লাইজ গেটের পানিতে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

পাইকগাছা প্রতিনিধি: - খুলনার পাইকগাছায় স্লাইজ গেটের পানির ভেতর থেকে আনুমানিক ৭০ বছর বয়সী এক অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার দেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক গ্রামে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ৪ নম্বর দেলুটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দারুণ মল্লিক গ্রামসংলগ্ন ২২ নম্বর পোল্ডারের স্লাইজ গেটের পানিতে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে আশপাশের মানুষের ভিড় জমে যায়।


পরে স্থানীয়রা বিষয়টি পাইকগাছা থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয় জনসাধারণের সহায়তায় পুলিশ স্লাইজ গেটের পানির ভেতর থেকে লাশটি উদ্ধার করে।


উদ্ধারের পর স্থানীয় লোকজন লাশটি দেখে পরিচয় শনাক্ত করার চেষ্টা করলেও কেউ ওই বৃদ্ধের পরিচয় নিশ্চিত করতে পারেননি। ফলে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা সম্ভব হয়নি।


পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৭০ বছর। লাশটি বর্তমানে পাইকগাছা থানা পুলিশের হেফাজতে রয়েছে। তাঁর পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর কারণও খতিয়ে দেখা হচ্ছে।


পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আওয়াল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্লাইজ গেটের পানির ভেতর থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হবে।


পুলিশের পক্ষ থেকে ওই ব্যক্তির পরিচয় শনাক্তে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Post a Comment

0 Comments