শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছায় বাঁশের আঘাতে গুরুতর আহত আব্দুল্লাহর মৃত্যু

পাইকগাছা প্রতিনিধি: -  খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের চরমলই গ্রামে বাঁশ বহন করার সময় দুর্ঘটনায় গুরুতর আহত মো. আব্দুল্লাহ (৫২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


নিহত মো. আব্দুল্লাহ গদাইপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরমলই গ্রামের মৃত আফিল উদ্দিন মোড়লের ছোট ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার আব্দুল্লাহ একটি ভ্যানে করে বাঁশ নিয়ে সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় বহন করা বাঁশের একটি অংশ হঠাৎ তাঁর তলপেটে ঢুকে গুরুতর জখম হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।


পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল।


চিকিৎসাধীন অবস্থায় শনিবার কিছুক্ষণ আগে তিনি মারা যান। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


নিহত আব্দুল্লাহর মরদেহ পরবর্তী আনুষ্ঠানিকতার পর পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Post a Comment

0 Comments