শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছায় দুদকের বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি: - শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা, সততা ও নৈতিকতার চর্চা বাড়াতে খুলনার পাইকগাছায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পা। বিশেষ অতিথি ছিলেন দুদকের উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন ও ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকশানা পারভীন।


উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। বিতর্কে কপিলমুনি মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং শহীদ কামরুল মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়। শহীদ কামরুল মাধ্যমিক বিদ্যালয়ের দলনেতা তনুশ্রী দে ‘প্রধান বক্তা’ নির্বাচিত হন।


রচনা প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে প্রথম হন পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আফরা তাবাসসুম ঈশী এবং ‘খ’ গ্রুপে প্রথম হন পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের এস.এম. সাজেদুর রহমান। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments