শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছায় অবাধ্য মেয়েকে ত্যাজ্য ঘোষণা করলেন ব্যবসায়ী বাবা

পাইকগাছা প্রতিনিধি : - খুলনার পাইকগাছার কপিলমুনিতে পারিবারিক শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতার অভিযোগ তুলে নিজের মেয়েকে ত্যাজ্য ঘোষণা করেছেন এক বাবা। এ বিষয়ে তিনি নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করেছেন।


উপজেলার কপিলমুনি ইউনিয়নের রেজাকপুর গ্রামের বাসিন্দা মহাসীন খাঁন গত রোববার (৩০ আগস্ট) পাইকগাছা নোটারি পাবলিক কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে এ ঘোষণা দেন। এফিডেভিটের রেজিস্ট্রি নম্বর ২৮১ এবং তারিখ ৩০ আগস্ট ২০২৬।


এফিডেভিটে মহাসীন খাঁন উল্লেখ করেন, তাঁর মেয়ে ইসরাত জাহান মুন্নি দীর্ঘদিন ধরে পরিবারের অবাধ্যতা ও পারিবারিক শৃঙ্খলা ভঙ্গ করে আসছেন। তাঁকে বিভিন্ন সময়ে সংশোধন ও নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও তিনি তা মানেননি। এ কারণে পরিবারের সম্মান ও সামাজিক অবস্থান রক্ষার্থে তিনি মেয়েকে ত্যাজ্য ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন।


ঘোষণাপত্রে বলা হয়, এ ঘোষণার পর থেকে ইসরাত জাহান মুন্নির সঙ্গে তাঁর বাবা বা পরিবারের কোনো ধরনের সম্পর্ক থাকবে না। ভবিষ্যতে তিনি মেয়েকে কন্যা হিসেবে স্বীকার করবেন না এবং মেয়েও তাঁকে বাবা হিসেবে দাবি করতে পারবেন না।


এ ছাড়া এফিডেভিটে মেয়েকে বাবার স্থাবর ও অস্থাবর সম্পত্তিতে কোনো দাবি না করার কথা বলা হয়েছে। বাবার মৃত্যুর পর ইসরাত জাহান মুন্নি বা তাঁর কোনো উত্তরাধিকারী ওই সম্পত্তির ওয়ারিশ হিসেবে দাবি করতে পারবেন না বলেও ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে।


মহাসীন খাঁন আরও উল্লেখ করেন, জীবদ্দশায় তিনি মেয়ের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা বাক্যালাপ করবেন না। ত্যাজ্য ঘোষণার পর জোরপূর্বক বাড়িতে প্রবেশ কিংবা জানমালের ক্ষতি করার চেষ্টা করা হলে তা আইনগতভাবে মোকাবিলা করা হবে বলেও এফিডেভিটে উল্লেখ করা হয়েছে।


এ ছাড়া ইসরাত জাহান মুন্নি ভবিষ্যতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে এর দায়ভার তিনি বা তাঁর পরিবারের সদস্যরা বহন করবেন না বলেও ঘোষণাপত্রে বলা হয়েছে।


তবে এ বিষয়ে ইসরাত জাহান মুন্নির বক্তব্য জানা যায়নি।

Post a Comment

0 Comments