শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের রোকন পদ থেকে মহিবুল্লাহকে বহিষ্কার

পাইকগাছা প্রতিনিধি : - খুলনার পাইকগাছায় দলীয় শৃংখলা ভঙ্গ, দলের প্রতি আনুগত্যহীনতা, উচ্চ পদস্থ নেতাদের সম্পর্কে খারাপ আচারণ করার দায়ে জামায়তের সদস্য (রোকন) পদ থেকে রাড়ুলী ইউনিয়নের শেখ মহিবুল্লাহকে বহিস্কার করা হয়েছে।


জামায়াত নেতা মহিবুল্লাহ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নং রাড়ুলী ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করার মানসে ইউনিয়ন ব্যাপি প্রচার প্রচারনা চালিয়ে আসছন। কিন্তু কিছু দিন আগে একই ইউনিয়নে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা করা হয়। কিন্তু দলের প্রার্থী হিসেবে জামায়াত নেতা সহকারী অধ্যাপক মোঃ আব্দুল মোমিন সানার নাম ঘোষনা হয়। কিন্তু দলের সিদ্ধান্ত নামেনে ঈদুল আযহার পরদিন শুক্রবার ইউনিয়ন ব্যাপি মোটরসাইকেল শোডাউনের ঘোষনা  দেন শেখ মহিবুল্লাহ। ঘোষণা মতে মোটরসাইকেল শোডাউন দেন তিনি ও তার অনুসারীরা। 


পাইকগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা সাঈদুর রহমানকে গত ২৭ মে খুলনা জেলা জামায়াতের আমির এমরান হোসাইন স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করেন। আশা করি মহান আল্লাহর অপার মহিমায় কুশলেই আছেন। আপনাকে এই মর্মে অবগতি করানো যাচ্ছে যে, আপনার উপজেলার রাডুলী ইউনিয়নের সদস্য (রুকন) জনাব মহিদুল্লাহ সংগঠনের আনুগত্য ও শৃঙ্খলাভঙ্গ করায় এবং দায়িত্বশীলদের উপর মিথ্যা অপবাদ দেয়ার অপরাধে তার সদস্যপদ (রুকনিয়াত) সাময়িকভাবে বাতিল করা হল। একইসাথে তাকে সংগঠনের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হল।


রাড়ুলী ইউনিয়নের জামায়াতের রোকন শেখ মহিবুল্লাহ বলেন, চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করাকে কেন্দ্র করে দলের নেতা-কর্মীদের মধ্যে মতবিরোধ তৈরি হয়। সেকারনে গত ১১ মে আমি দলের থেকে অব্যবহিত জন্য আবেদন করেন। আজ আমি বহিষ্কারের চিঠি পেয়েছি। আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবো।


পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা সাঈদুর রহমান জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে রাড়ুলী ইউনিয়নের রোকন পদ থেকে শেখ মহিবুল্লাহকে সাময়িক ভাবে বহিষ্কার করেছে জেলা জামায়াতের আমির। 

Post a Comment

0 Comments