শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগ পাইকগাছায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ

পাইকগাছা প্রতিনিধি : - আমরা সবাই জানি ঈদ মানেই খুশি, আর ঈদের খুশি তখনই পূর্ণতা পায়, যখন সমাজের ধনী ব্যক্তিরা দুস্থ ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায়। ২৮ মে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সারাদেশে উদযাপিত হয়েছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। ঈদুল আযহা'র অন্যতম তাৎপর্য হলো কোরবানি। আমাদের সমাজে এখনো এমন অনেক পরিবার রয়েছে যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নাই। এমন অনেক দুস্থ মানুষ রয়েছে যাদের মাংস কেনার সক্ষমতা নেই। সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় যেমন আমরা পশু কোরবানি দেই। তেমনি সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও আমাদের নৈতিক এবং সামাজিক দায়িত্ব। এমন মানবিক মূল্যবোধ থেকেই খুলনার পাইকগাছার দুস্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন শায়লা আজীম নামে এক আমেরিকা প্রবাসী। নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটি সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তিনি। ফাউন্ডেশনের মাধ্যমে তিনি সুদূর আমেরিকা থেকে দেশের জন্য, দেশের মানুষের জন্য মানবিক কাজ করে যাচ্ছেন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফাউন্ডেশনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা উপজেলায় কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। যার অংশ হিসেবে ২৯ মে শুক্রবার দুপুরে খুলনার পাইকগাছা উপজেলার ঘোষালে প্রায় আড়াইশ দুস্থ ও অসহায় মানুষের মাঝে  কোরবানির মাংস বিতরণ করা হয়। নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়ক ফাতেমা তুজ জোহরা জ্যোতির সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাইকগাছা প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, আমিরুল ইসলাম, নাজিফা রহমান ও আবুল হোসেন গাজী।  



ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়ক ফাতেমা তুজ জোহরা জ্যোতি বলেন, সমাজের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। এমন মানবিক মূল্যবোধ থেকেই নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন বিগত ৫ বছর যাবৎ দেশ এবং দেশের মানুষের জন্য শিশু শিক্ষা, নারীর উন্নয়ন ও দুস্থ সহায়তা প্রদান সহ বিভিন্ন ধরনের  মানবিক এবং সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।  ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়লা  আজীম আমেরিকা থেকে ফাউন্ডেশন টি পরিচালনা করে থাকেন। ফাউন্ডেশনের মাধ্যমে  এলাকার আড়াইশ দুস্থ মানুষের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে বলে তিনি জানান। মাংস পেয়ে ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি  প্রকাশ করেন উপস্থিত দুস্থ ও অসহায় মানুষ। নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন ভবিষ্যতে ও এমন মানবিক ও সামাজিক কর্মকান্ড অব্যাহত রাখবে এমনটাই প্রত্যাশা সকলের।

Post a Comment

0 Comments