পাইকগাছা প্রতিনিধি : - খুলনার পাইকগাছায় মসজিদের টাকা ও মুসল্লীদের বসার পাকা বেঞ্চ ভাঙ্গাকে কেন্দ্র করে সাবেক সভাপতি ও বর্তমান সভাপতির মধ্যে বিরোধ দেখা দিয়েছে। সাবেক সভাপতি নুর ইসলাম শিকারীর নামে শাহাজান গোলদার থানায় অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, নুর ইসলাম শিকারী খড়িয়া বাইনতলা জামে মসজিদের সভাপতি থাকা কালে তার কাছে মসজিদের ১১ হাজার টাকা আত্মসাৎ করেছেন। বর্তমান কমিটি দায়িত্ব পাওয়ার পর উক্ত মসজিদ ফান্ডে টাকা জমা দিতে বললে তা না দিয়ে আত্মসাতের পায়তারা করছেন। এদিকে মসজিদের পাশে ঈদগাহ চত্বরে মুসাল্লিদের বসার পাকা স্থাপনা ভেঙ্গে ফেলছে। এজন্য তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন বর্তমান সভাপতি।
এবিষয়ে সাবেক সভাপতি বলেন, ১ মাস আগে ২ সদস্য বিশিষ্ট স্বঘোষিত কমিটির সভাপতি শাহাজান গোলদার। মসজিদের মুসল্লীরা কেউ তার কথা শোনেনা। যে কারণে আজও পর্যন্ত পুর্নাঙ্গ কমিটিও করতে পারছেননা। মজজিদের টাকা আত্মসাৎ করার প্রশ্নই আসেনা। কারন মসজিদের প্রতিষ্ঠিতা ও জামিদাতা আমার বাবা। মসজিদের পাশে আমার আব্বার কবরে যাওয়ার পথ বন্ধ করায় বসার জায়গা মুসল্লীরা ভেঙ্গে দিয়েছেন।


0 Comments