পাইকগাছা প্রতিনিধি: - পাইকগাছায় সম্পত্তি দখল ও উপজেলা তাতীদলের সভাপতির বিরুদ্ধে করা সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা লক্মীখোলা গ্রামের শহীদ কাগজীর ছেলে আবু বকর কাগজী। সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন রবিবার অরুণ কুমার সানা ও কালিপদ বিশ্বাস সংবাদ সম্মেলনে যা উল্লেখ করেছেন সব মিথ্যা ও বানোয়াট, ভিত্তিহীন। প্রকৃতপক্ষে তারা কোন জমি দখল করননি বা করো ঘেরে ক্ষয় ক্ষতি করেননি। এছাড়া জাতীয়তাবাদী তাঁতীদলের সভাপতি শিমুল তাওয়ালী এ বিষয়ে জড়িত নেই। তাকে রাজনৈতিক ভাবে হেয় করতে উদ্দেশ্য মুলক ভাবে শিমুলের নাম জড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, সৌদি বাংলাদেশ এন্ড এগ্রিকালচার ইনভেস্টমেন্ট কোম্পানি লিঃ (সাবিনকো) এর সম্পত্তি দেখভাল করেন। উক্ত জমিতে আদালতের স্থিতাবস্থা রয়েছে। জমি আমাদের দখলে রয়েছে। এসময় উপস্থিত ছিলেন, শিমুল তাওয়ালী, আজিজুল ইসলাম।
এব্যাপারে প্রতিপক্ষ অরুন মন্ডল বলেন, পাইকগাছা উপজেলা সিনিয়র সহকারী জজ আদালত কতৃক ঢোল পিটিয়ে দখল বুঝে দেয়া সম্পত্তি জবর দখলের উদ্দেশ্যে ক্ষয়ক্ষতি করেছেন।


0 Comments