শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছা কৃষি ব্যাংকে হালখাতা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি : - প্রতি বছরের ন্যায় এবারো ২বৈশাখ বাংলাদেশ কৃষি ব্যাংক পাইকগাছা শাখায় শুভ হালখাতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ব্যাংক নান্দনিক সাজে সাজানো হয়।


বুধবার সকলে ব্যাংক খোলার পর থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত কৃষি ব্যাংকে গ্রাহকরা হালখাতায় অংশগ্রহণ করে তাদের খেলাপি ঋন পরিশোধের জন্য আসতে থাকেন। এদিন এক কোটি টাকারও বেশি খেলাপি ঋন আদায় হয়। 


হালখাতা অনুষ্ঠান পর্যবেক্ষণ করতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক খুলনা বিভাগীয় মহাব্যবস্থাপক আবু হাশেম মিয়া। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কার্যালয়ের ঊর্ধ্বতন মুখ্য কর্মকর্তা আইরিন নাহার শিলা, ঊর্ধ্বতন মুখ্য কর্মকর্তা জিনিয়া আফরিন লিজা। হালখাতা অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন অত্র ব্যাংকের এসপিও ও ম্যানেজার মোঃ হাদিসুজ্জামান। 

Post a Comment

0 Comments