শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছায় ২৫ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ

পাইকগাছা প্রতিনিধি: - শিক্ষার্থীদের স্কুলগমন সহজতর করতে এবং ঝরে পড়া রোধে খুলনার পাইকগাছায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। 


সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সাইকেলগুলো হস্তান্তর করা হয়।


​উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর অর্থায়নে এই জনবান্ধব উদ্যোগটি বাস্তবায়ন করা হয়েছে। বাইসাইকেল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। 


উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে নির্বাচিত মোট ২৫ জন শিক্ষার্থীর মাঝে এই বাইসাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো: শাফিন শোয়েব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ এবং উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মন্ডলসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।


উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত আরও সহজ করবে এবং তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে। আমরা আশা করি, এর ফলে গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের স্কুল থেকে ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

Post a Comment

0 Comments