শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

আশাশুনিতে পুলিশের অভিযানে ৮পিস ইয়াবা ও ৪০গ্রাম গাঁজা সহ গ্রেফতার এক

 


আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে থানা পুলিশের অভিযানে ৮পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০গ্রাম গাঁজা সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ৩টায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নেতৃত্বে এএসআই সেলিম, পিএসআই দীপ্তিষ ঢালী সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালীবাড়ি রেডিয়েন্স ক্লাব এর মধ্যে থেকে বকচর গ্রামের আব্দুল কুদ্দুস সরদারের ছেলে মোঃ ইসমাইল হোসেন (৩৮)কে ৮পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০গ্রাম গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করেন। এ সংক্রান্তে থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে থানা সূত্রে জানা গেছে। 

Post a Comment

0 Comments