শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছায় পানি কমিটির সেমিনার অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি : - পাইকগাছায় উত্তরণ ও উপজেলা পানি কমিটির উদ্যোগে  প্রশাসন, নাগরিক সমাজ ও গণমাধ্যম কর্মীদের সাথে খাল খনন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার সকাল ১০ টা উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াসিউজ্জামান চৌধুরী।  


উত্তরণের কর্মকর্তা দীলিপ কুমার মন্ডলের পরিচালনায় বক্তব্য রাখে, সমন্বয়কারী ফয়সাল মন্ডল, সংগঠনের সাধারণ সম্পাদক শেখ সাদেকুজ্জামান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী রুহুল আমিন, অধ্যাপক (অবঃ) সুধাংশু মন্ডল ও সদস্য জিএম মিজানুর রহমান।  এসময় পানি কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে টিআর এম প্রকল্পের বিষয়ের উপর লিখিত পত্র প্রদান করা হয়। একই সাথে বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ খাল চিহৃিত করণসহ খননের দাবী জানানো হয়।

Post a Comment

0 Comments