শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছায় বজ্রপাতে তিন গরুর মৃত্যু, দুই প্রান্তিক খামারির স্বপ্ন শেষ

পাইকগাছা প্রতিনিধি : - খুলনার পাইকগাছা উপজেলার হরিণখোলা গ্রামে একটি ঝড়ো বিকেল কেড়ে নিল দুই পরিবারের জীবিকার শেষ সম্বল তিনটি গরুর জীবন।


বৃহস্পতিবার বিকেলে হঠাৎ কালো মেঘে ঢেকে যায় পাইকগাছার আকাশ। দমকা হাওয়া আর মুষলধারে বৃষ্টির সঙ্গে শুরু হয় তীব্র বজ্রপাত। সেই দুর্যোগের মুহূর্তে দেলুটী ইউনিয়নের হরিণখোলা গ্রামের মাঠের পাশে খোলা জায়গায় বাঁধা ছিল তিনটি গরু। হঠাৎ একটি তীব্র বজ্রাঘাত সরাসরি আছড়ে পড়ে গরুগুলোর উপর এবং ঘটনাস্থলেই তিনটি প্রাণ ঝরে যায়।


গরুগুলোর মালিক ছিলেন একই গ্রামের দুই প্রান্তিক খামারি ননি কবিরাজ এবং শিব সরদার। কষ্টার্জিত সঞ্চয় দিয়ে গড়া তাদের ছোট্ট খামারই ছিল পরিবারের মূল আয়ের উৎস। মৃত তিনটি গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় চার লক্ষ টাকা।


ননি কবিরাজ জানান, আচমকা বজ্রপাতে গরুগুলো চলে গেল, এখন কীভাবে সংসার চলবে বুঝতে পারছি না।


স্থানীয়রা জানান, দুপুরের পর থেকেই ঝড়ের তীব্রতা এতটাই দ্রুত বাড়ে যে গবাদিপশুগুলোকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার মতো পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। গ্রামের মানুষ নিজেরাই তখন আশ্রয় খুঁজছিলেন।


খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় ইউপি সদস্য পলাশ মন্ডল। তিনি এই আকস্মিক ক্ষতি কাটিয়ে উঠতে দুই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

Post a Comment

0 Comments