শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছায় পরকীয়ার অভিযোগে ইমামকে ঘিরে তোলপাড়, বরখাস্তের দাবিতে মানববন্ধন

পাইকগাছা প্রতিনিধি : -  খুলনার পাইকগাছায় এক মসজিদের ইমাম ও মাদ্রাসার কর্মচারীকে পরস্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে মানববন্ধন করে অভিযুক্তের চাকরিচ্যুতির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

রোববার দুপুরে শান্তা বাজার সড়কে শিবসা সামাজিক যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশ নেন স্থানীয় শতাধিক মানুষ। বক্তারা অভিযোগ করেন, আলমশাহী মসজিদের ইমাম ও শান্তা নুরুল হক দাখিল মাদ্রাসার কর্মচারী মোস্তাকুল মোড়ল দীর্ঘদিন ধরে এক গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত ছিলেন।


স্থানীয়দের দাবি, গত বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূর স্বামীর বাড়িতে প্রবেশ করলে আপত্তিকর অবস্থায় মোস্তাকুলকে হাতেনাতে আটক করা হয়। পরে স্থানীয়রা তাদের পুলিশে সোপর্দ করেন।


স্থানীয়দের অভিযোগ, ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা একজন ব্যক্তির এমন কর্মকাণ্ড সমাজে নেতিবাচক প্রভাব ফেলবে। তাই তাকে অবিলম্বে চাকরি থেকে বরখাস্তের দাবি জানান তারা।


এদিকে, ফকিরাবাদ শান্তা আলহাজ্ব নুরুল হক দাখিল মাদ্রাসার অধ্যক্ষ কামরুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে মোস্তাকুল মোড়লকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে। জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


অভিযুক্ত মোস্তাকুল মোড়ল বলেন, ঘটনার পর তারা এলাকার বাইরে অবস্থান করছেন এবং নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে সম্পন্ন করেছেন।


তবে ঘটনাটি নিয়ে এলাকায় এখনো চলছে আলোচনা-সমালোচনা। স্থানীয়দের দাবি, তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


পরকীয়ার অভিযোগ, পুলিশি হস্তক্ষেপ, তালাক ও নতুন বিয়ে, সব মিলিয়ে পাইকগাছার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন সবার নজর মাদ্রাসা কর্তৃপক্ষের পরবর্তী সিদ্ধান্তের দিকে।


Post a Comment

0 Comments