পাইকগাছা প্রতিনিধি : - খুলনার পাইকগাছার চাঁদখালী বাজারে আলোচিত হাসান হত্যা মামলার আজারুল ইসলাম নামে আরেক আসামি গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার আগড়ঘাটা বাজারের পার্শবর্তী সিলেমানপুর গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে হাসান হত্যা মামলার ৪নং আসামি কলিদাশপুর গ্রামের কিনু সরদারের ছেলে আজারুলকে আটক করা হয়।
গত ৭জুন চাঁদখালী বাজারে বিকাল থেকে এশার নামাজ পর্যন্ত দফায় দফায় পিটিয়ে নৃশংসকভাবে নির্যাতন করে হাসানকে হত্যা করে। যার নেতৃত্ব ছিলো স্থানীয় নাজমুল হুদা মিন্টু, কুদ্দুস গাজীরা।
এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে থানায় ১০ জনের নাম উল্লেখসহ আরও ৮ থেকে ১০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। যার নং-০৯, তারিখ ০৯ জুন- ২০২৬, ধারা- ১৪৩/ ৩২৩/৩০২/১১৪/৩৪ দণ্ডবিধি।
মামলা হওয়ার ২৪ ঘন্টার মধ্যে প্রধান আসামি নাজমুল হুদা মিন্টুকে খুলনার লবণচরা থানা এলাকা থেকে আটক করে। বর্তমানে সে পুলিশের জিজ্ঞাসাবাদের জন্য থানায় রিমান্ডে আছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, আলোচিত এমামলার সকল আসামি ধরতে চেষ্টা চলছে। আটককৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


0 Comments