শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছায় সরকারি জায়গায় হ্যাচারি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ

পাইকগাছা প্রতিনিধি : - পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জমি দখল করে অবৈধভাবে হ্যাচারি নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন ও ইউএনও দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। 


উপজেলার দেলুটি ইউনিয়নের ভূমিহীন সমিতির উদ্যোগে ‎​রবিবার বেলা ১১টায় এ কর্মসুচী পালিত হয়। উপজেলার ২২ নম্বর পোল্ডারের আওতাভুক্ত বিগরদানা নামক স্থানে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জায়গায় একটি মহল বাগদা পোনা হ্যাচারি নির্মাণের করছে। 


সংগঠনের সভাপতি ‎​শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে ‎​বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি রাহেলা বেগম, সাধারণ সম্পাদক সুবোধ সরদার, ইব্রাহিম গাজী এবং রিতা রানী। দ্রুত সময়ের মধ্যে  নির্মাণকাজ বন্ধ না করা হলে, বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে মানববন্ধনে জানানো হয়।

Post a Comment

0 Comments