শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছায় মাদক সেবনকালে আটক- ৫, আদালতে প্রত্যেকে ৬ মাসের কারাদণ্ড

পাইকগাছা প্রতিনিধি : - খুলনার পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে ৫ মাদকসেবীকে আটক করেছে পুলিশ।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উপজেলার ২নং কপিলমুনি ইউনিয়নের নগর শ্রীরামপুর কলেজ পাড়া গ্রামের সুভাষ চন্দ্র বিশ্বাসের বাড়িতে ভাড়াটিয়া লিপু (৩০)'র ঘরে একদল ব্যক্তি মাদক সেবন করছে। এই সংবাদের ভিত্তিতে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলামের নেতৃত্বে অন্যান্য পুলিশ সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় ওই বাড়িটি ঘেরাও করেন। এ সময় প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর ঘরটির ভেতর থেকে মাদক সেবনরত অবস্থায় ৫ জনকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।


আটকের পর আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে, আদালত অপরাধের সত্যতা বিবেচনা করে তাঁদের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন নগর শ্রীরামপুরের জামালের ছেলে মাহিন (২০), কাশিমন গরের হাসান ইমামের ছেলে মর্তুজা ইমাম (৩০), শ্রীরামপুরের মৃত মোজাম্মেল বিশ্বাসের ছেলে মো. রিয়াজুল ইসলাম (৩৬), নাসিরপুরের শামসুল আলম পিন্টুর ছেলে শেখ তামিম ইসলাম (৩০) এবং কপিলমুনির মোস্তাক গাজীর ছেলে আব্দুস সালাম (২৮)।


পাইকগাছা থানা পুলিশ জানায়, এলাকায় মাদকের বিরুদ্ধে এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


Post a Comment

0 Comments