শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছায় ইট-ভাটা শ্রমিকদের সাথে মাওঃ আবুল কালাম আজাদের মতবিনিময়

 


‎​ পাইকগাছা খুলনা সংবাদদাতা:-

‎খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে ইট-ভাটা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও অধিকার আদায়ের লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে স্থানীয় ৫এসবি (5SB) ইট-ভাটা চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।

‎​ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলেও জোটের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চল সহকারি পরিচালক  মাওঃ আবুল কালাম আজাদ।

‎​মতবিনিময় সভায় মাওঃ আবুল কালাম আজাদ শ্রমিকদের কঠোর পরিশ্রমের প্রশংসা করে বলেন, "শ্রমিকরাই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। ইসলাম শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধের নির্দেশ দিয়েছে।" তিনি ভাটা মালিকদের প্রতি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা, উন্নত আবাসন এবং ন্যায্য মজুরি নিশ্চিত করার আহ্বান জানান।

‎​শ্রমিকদের সুযোগ-সুবিধা: শ্রমিকদের কর্মপরিবেশের উন্নয়ন এবং আপদকালীন সহায়তার বিষয়ে আলোচনা করা হয়।

‎​মালিক-শ্রমিক সুসম্পর্ক: উৎপাদনের চাকা সচল রাখতে মালিক ও শ্রমিকের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার গুরুত্বারোপ করা হয়।

‎শ্রমিকদের সন্তানদের শিক্ষা ও মাদকের কুফল সম্পর্কে সচেতন করা হয়।

‎​সভায় ৫এসবি ইট-ভাটার কয়েকশ শ্রমিক অংশগ্রহণ করেন। এসময় শ্রমিকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে মাওঃ আজাদ তা ধৈর্য্যসহকারে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎​পরিশেষে, দেশের সমৃদ্ধি ও উপস্থিত সকলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

Post a Comment

0 Comments