বিশেষ প্রতিনিধি:-
আসন্ন দূর্গা পূজা হবে স্মরণকালের সেরা পূজা। হিন্দু ধর্মাবলম্বী সহ বিভিন্ন সম্প্রদায়ের মেলবন্ধনে এবারের পূজার স্মৃতি দেশের মানুষ মনে রাখবে অনন্তকাল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নে যে অসাম্প্রদায়িক বাংলাদেশের রূপরেখা এঁকেছিলেন তার প্রতিচ্ছবি হবে আসন্ন দুর্গাপূজা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে নির্দেশিত ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার এটার শতভাগ প্রতিচ্ছবি ফুটে উঠবে এবার দুর্গা পূজায়। নিরাপত্তা বিধানে পাইকগাছা বিএনপি থাকবে তৎপর। সুতরাং হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনেরা আপনারা প্রাণ খুলে প্রার্থনা করুন এবং পূজার আনন্দ টাকে উপভোগ করুন। আসন্ন শারদীয় দুর্গাপূজা সুন্দর ও সুস্ঠভাবে পালনের লক্ষ্যে পাইকগাছা উপজেলার ৯নং চাঁদখালী ইউনিয়নের ১২টি মন্দিরের হিন্দু সম্প্রদায়ের সাথে দেবদুয়ার সার্বজনীন পূজামন্দিরে পাইকগাছা উপজেলা বিএনপি'র মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ এসব কথা বলেন।
দেবদুয়ার সার্বজনীন পূজামন্দিরে সভাপতি ইন্দ্র জিত রায়ের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডা: মো: আব্দুল মজিদ (এমবিবিএস)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মনিরুজ্জামান মনি মোল্লা, আসাদুজ্জামান ময়না,মেসের আলী সানা,সরজিত ঘোষ দেবেন, আকিজ বিশ্বাস,হুরায়রা বাদশা,নাজমুল হুদা মিন্টু,মীর অবাইদুল্লাহ,রাসেল হুসাইন, কামাল গাজী,মাসুদ রানা,শেখ ইব্রাহিম, মনিরুল ইসলাম,মিজানুর রহমান কিনা,শামসুজ্জামান,জাহাঙ্গীর হোসেন, ওবাইদুল্লাহ সরদার,মুরাদ হোসেন,হান্নান, লুতফুর মেম্বার, মো: বারিক মেম্বার, শেখ আমিন,মো: সেলিম, মো: ওয়াদুদ,মামুন গাজী, শেখ ইবাদুল্লাহ,সামাদ গাজী,ওসমান,দীপংকর, অপূর্ব রায়, সুভাষ মালো,কনকচন্দ্র সরকার,ধিরাজমহন বাছার,কান্তি বিশ্বাস, ভবতোষ, গবিন্দ লাল প্রমুখ।


0 Comments