শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

সুদের কারবারে জড়িত থাকায় ইমামের বিরুদ্ধে মুসল্লীদের মানববন্ধন


আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি:-

সাতক্ষীরা আশাশুনিতে উপজেলা মডেল মসজিদের ইমামের বিরুদ্ধে মানববন্ধন করছেন মুসল্লীরা। সুদের কারবারে জড়িত থাকার সুস্পষ্ট প্রমান পাওয়াতে বিক্ষুব্ধ মুসল্লীদের পক্ষ থেকে এ মানববন্ধনের আয়োজন করা হয়। 
শনিবার (২৪ আগষ্ট) দুপুরে আশাশুনি উপজেলা সমাজসেবা অফিসে সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে উপস্থিত বক্তব্যরা জানান-চাকুরীতে যোগদান করার কিছু দিন পর থেকে মডেল মসজিদে ইমাম মাওলানা আজমল হোসেনের সুদের কারবার করেন বলে শোনা যাচ্ছিল। কিন্তু গত কয়েকদিন আগে উপজেলা নির্বাচন অফিসের পিন্টু নামের এক কর্মচারীকে সাপ্তাহিক ৫ হাজার টাকা সুদ পাওয়ার শর্তে ৫০ হাজার টাকা ধার দেন। ধার দেওয়ার বিনিময়ে পরপর ২ সপ্তাহের ১০ হাজার সুদের টাকা নগদে গ্রহন করেন বলে জানা গেছে। বিষয়টি মুসুল্লীদের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) পর্যন্ত গড়ায়। পরে অভিযোগ প্রমানিত হওয়ার কারনে সহকারী কমিশনার (ভূমি) গত ২২ আগষ্ট ইমাম মাওলানা আজমল হোসেনকে সাময়িক বরখাস্ত করেন। 
মানববন্ধনে আলমগীর হোসেন পিন্টু,রবিউল ইসলাম ছোট,আকবর হোসেন, সুলাইমান হক কাজল,আ.ম আব্দুস সালাম বাচ্চু,আঃ রহিম মাষ্টার সহ অন্যানো মুসুল্লী অংশ গ্রহন করেন। এসময় তারা মডেল মসজিদের ইমামের স্থায়ী বহিষ্কার দাবী করেন।

Post a Comment

0 Comments