শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

খুলনা কয়রার আমাদী ইউনিয়নে মতুয়া মহোৎসব অনুষ্ঠিত



কয়রা প্রতিনিধি:-
 খুলনার   কয়রা  উপজেলার  আমাদী ইউনিয়নের কাটাখালীতে  দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের মঙ্গলকামনায় ১১৪ তম  বর্ষে সূক্ষ্ণ সনাতন ধর্মীয়  মতুয়া মহোৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।  কাটাখালী শ্রী শ্রী  হরি চাঁদ ঠাকুর মন্দির কমলা মায়ের বাড়ীতে সোমবার মঙ্গলঘট স্থাপনের মাধ্যমে শুধু হয় এবং আজ বৃহস্পতিবার হরিসংগীত আলোচনা গোষ্ঠলীলা, ধুলোটকীত্তন এর পর অনুষ্ঠান শেষ হবে।  উক্ত মতুয়া অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন এলাকার হাজার হাজার হরি ভক্ত নারী পুরুষ এখানে সমবেত হয়। উক্ত অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কমলা মায়ের মেয়ে মায়া বালা। উক্ত মতুয়া অনুষ্ঠানের ভক্ত পদরজ কৃপাপ্রার্থী হাজরাপদ সরকার বলেন এখানে মতুয়া অনুষ্ঠানে আসা ভক্তদের জন্য এখানে পানীয়জল বাথরুমের সমস্যা রয়েছে। তাছাড়া কাটাখালী হরি চাঁদ ঠাকুরের নামীয় জমিতে মতুয়া মহোৎসবে ভক্তদের এখানে বসার জন্য ঘর নির্মান করতে যাওয়ায় একই গ্রামের মৃত সুরেন্দ্র নাথ সরকারের পুত্র তরুণ কুমার গংরা বিভিন্ন দপ্তরে মিথ্যা  অভিযোগ করে আমাদের বিভিন্ন সময় হয়রানী করছে।  সে জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন এখানে নিবিঘ্নে সনাতন ধর্মাবলম্বীর হরি ভক্তদের  অনুষ্ঠান স্বাচ্ছন্দ্যে করতে পারি সে জন্য সকলের সহযোগিতা কামনা করছেন। 

Post a Comment

0 Comments