শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

একাধিক মামলার আসামী কুখ্যাত ডাকাত বাহার আলী গ্রেফতার

রবিউল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

হত্যা, অস্ত্র, ডাকাতি ও বিস্ফোরকসহ একাধিক মামলার আসামী কুখ্যাত ডাকাত বাহার আলী তরফদারকে গ্রেফতার করেছে কালিগঞ্জ থানা পুলিশ। শনিবার রাতে কালিগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত বাহার আলী তরফদার ওই গ্রামের জব্বার তরফদারের ছেলে।


কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার এসআই শেখ তারিকুল ইসলাম ও মিলন বিশ্বাসের নেতৃত্ব পুলিশের একটি চৌকস দল উপজেলার শংকরপুর গ্রামে অভিযান চালায়। এসময় হত্যা, অস্ত্র, ডাকাতি, বিস্ফোরকসহ একাধিক মামলার আসামী ডাকাত বাহার আলী তরফদারকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, গ্রেফতারকৃত কুখ্যাত ডাকাত বাহার আলীকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে রবিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Post a Comment

0 Comments