শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

বুধবার (৫ মে) মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন মমতা

  


এএফসি আন্তর্জাতিক ডেস্কঃ-

আগামী বুধবার (৫ মে) সকাল ১০টা বেজে ৪৫ মিনিটে রাজভবনে  রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মত শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি টুইট করে জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

এর আগে ( ৩ মে) সোমবার রাজ্যপাল ধনখড়ের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন মমতা। রাজ্যে নতুন সরকার গঠনের আগের প্রথা মেনেই এই পদত্যাগ করেন তিনি। রাজভবনে এসে মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন।

রাজ্যপাল ধনখড় সেই পদত্যাগপত্র গ্রহণও করেন। পরে টুইট করে রাজ্যপাল জানান, মাননীয়া মুখ্যমন্ত্রী তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তা গৃহীতও হয়েছে। তবে পরবর্তী সরকার গঠন হওয়ার আগে পর্যন্ত তাঁকেই দায়িত্ব নিতে অনুরোধ করা হয়েছে। 

ওই টুইটের সঙ্গে রাজভবনে মমতা এবং ধনখড়ের একটি ভিডিয়োও শেয়ার করেন রাজ্যপাল। তাতে বেশ হালকা মেজাজেই কথা বলতে দেখা যায় দু’জনকে। এর কিছুক্ষণ পরেই টুইট করে মুখ্যমন্ত্রী হিসেবে মমতার শপথ নেওয়ার দিনক্ষণের ঘোষণা রাজ্যপাল।

খবর সূত্রঃ আনন্দ বাজার। 

Post a Comment

0 Comments