নিজস্ব প্রতিবেদক :-
খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পির সার্বিক কল্যান কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পাইকগাছা উপজেলা খড়িয়া গ্রামের ঢালী বাড়ি জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য জেলা পরিষদ থেকে ১ লক্ষ টাকা বরাদ্দ দেওয়ায় আজ শুক্রবার জুম্মা নামাজ শেষে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চলের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মসজিদে ইমাম হাফেজ মাওলানা আবু মুছা।
এসময় অন্যানোর মাঝে রফিকুল ইসলাম ঢালী,আব্দুল মান্নান ঢালী,হাসেম আলী,নজরুল ইসলাম, মোবারক গাজী, কাশেম ঢালী,ছামাদ গাজী, আনিসুর রহমান ঢালী সহ মুসুল্লিরা উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনাকালে খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পির সার্বিক কল্যান কামনা সহ তার পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া কামনা করা।



0 Comments