শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

বিজেপি নারীদের ইজ্জত দিতে জানে না- নুসরাত

 


এএফসি নিউজ ডেস্কঃ-

বিজেপির তারকা প্রার্থী টলিউডের অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী, পায়েল সরকার এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে টিকিট দেওয়া নিয়ে এবং ‘নগরের নটী’ বলে সম্বোধন করা তথাগত রায়ের টুইটের বিরুদ্ধে কড়া জবাব দিলেন অভিনেত্রী তৃণমূলের সাংসদ নুসরত জাহান। এই প্রসঙ্গে যেখানে  তনুশ্রী, পায়েল এবং শ্রাবন্তী কোনও প্রতিক্রিয়া দিতে রাজি না হলেও সেখানে এগিয়ে এলেন নুসরত। তিনি বললেন, “আমি বরাবরই বলে এসেছি বিজেপি নারীর প্রধান শত্রু । খবরঃ আনন্দ বাজার। 

এই দল কখনওই নারীকে সম্মান করতে পারেনি, পারবেও না। মেয়েদের ওরা এ ভাবেই দেখে। তাঁদের যে সম্মান করা উচিত, সেই শিক্ষাটাই ওদের মধ্যে নেই। সেই জন্যই যোগী আদিত্যনাথ পশ্চিমবঙ্গে রোমিও স্কোয়াডের কথা বলতে পেরেছিলেন।”


এই বিজেপিকেই সমূলে উৎখাত করতে ২০২১-এর বিধানসভা নির্বাচনীর প্রচারে গিয়েছেন নুসরত। প্রার্থী না হয়েও চষে বেরিয়েছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা। নুসরত এ প্রসঙ্গে বললেন, “বাংলার মানুষ জানে বিজেপি কেমন। নির্বাচনের ফলই তার প্রমাণ। তবে বাংলার মহিলারা বিজেপি-কে ব্যালট বাক্সে যা জবাব দেওয়ার দিয়ে দিয়েছে। বিজেপি-তে যোগ দিয়ে নিজেকে লজ্জিত করার কোনও মানেই হয় না।’’


Post a Comment

0 Comments