শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে রক্তদান ও চারা বিতরণ


পাইকগাছা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি, বিনা মূল্যে রক্তদান ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দিতে সাধারণ মানুষের মধ্যে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।


এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানবিক উদ্যোগ হিসেবে বিনা মূল্যে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এতে যুবদলের নেতাকর্মীসহ স্বেচ্ছাসেবীরা রক্তদান করেন। পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ফয়সাল রাশেদ সনি তাঁর ৫৫তম রক্তদানের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন।


অনুষ্ঠানে আয়োজক নেতারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে যুবদল দেশ ও জনগণের কল্যাণে কাজ করে আসছে। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক দায়বদ্ধতা পালনের অংশ হিসেবে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক তহিদুজ্জামান মুকুল, সদস্যসচিব ইমরান সরদার ও পৌর যুবদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম। এ ছাড়া উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শেখ আবু তালেব, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আরিফুল ইসলাম, মো. ইকবাল হোসেন, হারুনার রশিদ, বি এম আকিজ উদ্দিন, বেল্লাল মীর, তুহিন, বিপ্লব সরদার, মো. আখতার হোসেন, সালমান হাবিব চয়ন, মুছাল গাজী, আশরাফুল ইসলাম, হান্নান গোলদার, মাসুদ রানা, শাহীন মাহমুদ, ইমরান হোসেন, নাহিদ সরদার বাবু, মোস্তফা গাজী, ইসমাইল গাজী, সবুজ গাজী, হারুন গাজী, আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান, মাসুদুর রহমান, রুহুল্লাহ, আহাদ সরদার, মইন সরদার, আব্দুল করিম, এস এম দেলোয়ার, মামুন সরদার, ইয়াসিন সরদার, আজহারুল, সিরাজুল, দেবাশীষ মন্ডল ও তাকবীর হোসেন সুমনসহ যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments