শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

সাতক্ষীরা জেলা দলিল লেখক সমাবেশ আগামী কাল


নিজস্ব প্রতিবেদক :-

বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১১টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন অডিটোরিয়ামে সাতক্ষীরা জেলা দলিল লেখক সমিতির আয়োজন-"আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না" এবং "দলিল লেখকদের পারিশ্রমিক হিসাবে দলিল প্রতি ন্যূনতম ৫০০০/= টাকা সম্মানী ভাতা" সহ ৭দফা দাবি বাস্তবায়নে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। 

​সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জনাব মুহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাতক্ষীরা জেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক শেখ মাহাবুব উল্লাহ এবং সঞ্চালনা করবেন সদস্য সচিব মোঃ নাসির উদ্দীন।  

এছাড়া বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে আরও ​উপস্থিত থাকবেন মোঃ হোসেন আলী বাবু - সাধারণ সম্পাদক, কলারোয়া উপজেলা দলিল লেখক সমিতি, শেখ মনিরুজ্জামান মনি - সাধারণ সম্পাদক, ইসলামকাঠি উপজেলা দলিল লেখক সমিতি, মোঃ বদরুদ্দোজা - যুগ্ন আহবায়ক, ৭ দফা দাবি বাস্তবায়ন জেলা সংগ্রাম কমিটি,সাতক্ষীরা, খান ইকবাল হোসেন - সভাপতি, কালিগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতি, আলহাজ্ব মাহবুবর রশীদ - যুগ্ন আহবায়ক, ৭ দফা দাবি বাস্তবায়ন জেলা সংগ্রাম কমিটি,সাতক্ষীরা, শেখ জাহিদ আলম - সাংগঠনিক সম্পাদক সখিপুর দলিল লেখক সমিতি, দেবহাটা সহ সাতক্ষীরা সদর, কলারোয়া, তালা, আশাশুনি, কালিগঞ্জ, দেবহাটা ও শ্যামনগর উপজেলার দলিল লেখক এবং সমিতির শীর্ষ নেতৃত্ব সহ ৭দফা দাবি বাস্তবায়ন জেলা সংগ্রাম কমিটির নেতারা উপস্থিত থাকবেন । আয়োজকরা জেলার সকল দলিল লেখকদেরকে একত্রিত হয়ে আগামী কালের সমাবেশ সফল করার জন্য সকলকে আহ্বান করা হয়েছে ।



Post a Comment

0 Comments