শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

আশাশুনিতে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল ৭৫৫ জন


আশাশুনি প্রতিনিধি :-

সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে ও প্রাণের আলো ফাউন্ডেশনের সহযোগিতায় নিম্নআয়ের ও খেটে খাওয়া ৭৫৫ জন মানুষের মাঝে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকাল ১০টায় আশাশুনি উপজেলার দরগাপুর ইউনিয়নে খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এসব পন্য সামগ্রি বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিতরন করা ৬৩০ টাকার প্যাকেজের মধ্যে পন্য সামগ্রি হিসেবে দেওয়া হয়েছে ২ লিটার সয়াবিন তেল,১ কেজি মসুরের ডাল, ১ কেজি আটা,১ কেজি লবন,সরিষার তেল ২০০ মি লি, ১০০ গ্রাম ওজনের ১টি সাবান। 

এ সময় উপস্থিত ছিলেন দরগাপুর ইউনিয়ন বিএনপি সেক্রেটারি মোহাম্মাদ হাফিজুল ইসলাম,খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক চিত্তরঞ্জন,সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান,সহকারী শিক্ষক বিশ্বজিৎ,সাবেক ইউপি সদস্য মাহামুদ আলী,মুনসুর আলী,মিজানুর রহমান,রাহাত হোসাইন,সাগর আহমেদ প্রমূখ।

দরগাপুর ইউনিয়ন বিএনপি সেক্রেটারি মোহাম্মাদ হাফিজুল ইসলাম বলেন, “আমার ইউনিয়নের অসহায়, নিম্নআয়ের ও খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি। বিভিন্ন যোগাযোগের মাধ্যমে মানবিক সহায়তামূলক সংগঠন ‘প্রাণের আলো ফাউন্ডেশন’-এর সহযোগিতায় এসব পণ্য আনা হয়েছে।

তিনি আরও বলেন, সাধারণত সংগঠনটি গ্রামগঞ্জে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে না। তবে তাঁর অনুরোধ ও অক্লান্ত প্রচেষ্টায় কাদাকাটি ইউনিয়নে পণ্য এনে অসহায় মানুষের মাঝে স্বল্পমূল্যে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়ে এলাকার নিম্নআয়ের মানুষ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Post a Comment

0 Comments