শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

২০২৬ জাতীয় উদ্ভাবনী মেলায় সাইমুলের বাজিমাত, সেরা দশে পঞ্চম সাতক্ষীরার কৃতি সন্তান

 


সাতক্ষীরা প্রতিনিধি: 

জাতীয় পর্যায়ের বৃহৎ উদ্ভাবনী আয়োজন Bangladesh Innovation Fair 2026-এ অসাধারণ সাফল্য অর্জন করেছেন সাতক্ষীরার কৃতি সন্তান ও ঢাকার ম্যাভেনউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (ইংলিশ মিডিয়াম) এ-লেভেলের শিক্ষার্থী মোঃ সাইমুল ইসলাম। দেশব্যাপী অংশগ্রহণকারী অসংখ্য উদ্ভাবনী প্রকল্পের মধ্যে সেরা ১০টি প্রকল্পের তালিকায় স্থান করে নিয়ে তিনি অর্জন করেছেন পঞ্চম স্থান।

তিন দিনব্যাপী এ উদ্ভাবনী মেলা গত ১২ সেপ্টেম্বর শুরু হয়ে ১৪ সেপ্টেম্বর শেষ হয়। মেলায় প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা ও ব্যবস্থাপনা, কৃষি, পরিবেশসহ বিভিন্ন খাতের ১ হাজারেরও বেশি উদ্ভাবন প্রদর্শিত হয়। সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি বিশ্ববিদ্যালয়, গবেষক, শিক্ষার্থী এবং ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন পর্যায়ের উদ্ভাবকরা এতে অংশগ্রহণ করেন।

আয়োজকদের মতে, স্থানীয় উদ্ভাবনকে নীতি, শিল্প, বিনিয়োগ ও বাজারের সুযোগের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যেই এ আয়োজন। সারাদেশ থেকে অংশ নেওয়া বিভিন্ন প্রকল্পের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে সেরা ১০টি প্রকল্প নির্বাচন করা হয়।

সেরা ১০টি প্রকল্পের প্রত্যেককে ১০ হাজার টাকা যাতায়াত খরচ এবং পুরস্কার হিসেবে ১ লাখ টাকার চেক প্রদান করা হয়।

সেরা ১০-এর মধ্যে পঞ্চম স্থান অর্জনকারী সাইমুল ইসলাম সাতক্ষীরার কাটিয়া সরকারপাড়া এলাকার কৃতি সন্তান। তিনি লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শফিকুল ইসলামের জ্যেষ্ঠ সন্তান।

সাইমুলের এ অসামান্য সাফল্যে তার পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে উদ্ভাবনী কর্মকাণ্ডে অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তার অভিভাবকরা। একই সঙ্গে সাইমুলের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্যের ধারাবাহিকতার জন্য সাতক্ষীরাবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা।

Post a Comment

0 Comments