শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 

খুলনা অফিস :-

নানা বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশ ও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে খুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছিল অনুষ্ঠানস্থল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন, খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনা কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা, খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পি এবং খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

এছাড়াও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়।

নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও দেশের উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন।

নেতৃবৃন্দ বলেন, বিএনপি দীর্ঘ রাজনৈতিক পথচলায় দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অনুষ্ঠানে দলের ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার আহ্বান জানান নেতারা।

এ সময় আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বর্ণাঢ্য আয়োজনে নেতাকর্মীদের স্লোগান, শুভেচ্ছা বিনিময় ও উৎসবমুখর পরিবেশে খুলনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

Post a Comment

0 Comments