শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

কুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


আশাশুনি প্রতিনিধিঃ

 আশাশুনি উপজেলার কুল্যায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১০ টায় কুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালে পঞ্চম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত ৫ জন শিক্ষার্থীদের নিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক ফিরোজা খাতুনের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডঃ দেবাশীষ মুখার্জী।

 শিক্ষক নিতাই কর্মকারের পরিচালনায় বিশেষ অতিথী ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আশাশুনি প্রেসক্লাবের সদস্য জ্বলেমিন হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য লিটন ঢালী, মেহেদী হাসান, রেহেনা খাতুন, সোমা খাতুন, খায়রুল ইসলাম, আক্তারুজ্জামান মনি, কায়ুম হোসেন প্রমুখ। এসময় ৫ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেচ এবং উপহার তুলে দেন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।

Post a Comment

0 Comments