শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

গোল্ডেন এ+ পেয়েছে লাবিব, ভবিষ্যতে হতে চায় চিকিৎসক

 পাইকগাছা প্রতিনিধি: - খুলনার পাইকগাছা পৌরসভার সরল গ্রামের মেধাবী শিক্ষার্থী এম এ লাবিব চলতি বছরের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ+ অর্জন করে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করার স্বপ্ন দেখে সে।


এম এ লাবিব পাইকগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সরল গ্রামের স্থায়ী বাসিন্দা মোশাররফ হোসেন বাবলু ও আম্বিয়া বেগমের বড় ছেলে। সে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয়।


এসএসসি পরীক্ষায় লাবিব ১ হাজার ১৫০ নম্বরের মধ্যে ১ হাজার ৭৯ নম্বর পেয়েছে। পরীক্ষায় সে সব বিষয়ে এ+ অর্জন করেছে। তার এই ফলাফলে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।


লাবিবের পরিবার সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তার আগ্রহ ছিল। নিয়মিত পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকদের পরামর্শ ও পরিবারের সহযোগিতাকে গুরুত্ব দিয়েছে সে। পরীক্ষার প্রস্তুতির সময়ও নিয়মিত পড়াশোনা ও নির্ধারিত সময় অনুযায়ী পড়ার অভ্যাস ধরে রেখেছিল।


নিজের ফলাফল সম্পর্কে এম এ লাবিব বলে, ‘ভালো ফলাফল করতে পেরে আমি খুব আনন্দিত। আমার এই সাফল্যের পেছনে বাবা-মা এবং বিদ্যালয়ের শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। তাঁরা সবসময় আমাকে উৎসাহ দিয়েছেন এবং পড়াশোনায় সহযোগিতা করেছেন।’


ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে লাবিব জানায়, আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই। চিকিৎসক হয়ে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চাই এবং মানুষের সেবা করতে চাই।


লাবিবের বাবা মোশাররফ হোসেন বাবলু ছেলের ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, ছেলের ভালো ফলাফলে তাঁরা খুবই আনন্দিত। ভবিষ্যতে সে যেন নিজের স্বপ্ন পূরণ করতে পারে, সে জন্য পরিবারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।


বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা জানান, লাবিবের এই সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার। তারা আশা করছেন, আগামী দিনে উচ্চশিক্ষায়ও লাবিব ভালো ফলাফল করবে এবং তার স্বপ্ন পূরণ করে পরিবার, বিদ্যালয় ও এলাকার সুনাম বয়ে আনবে।

Post a Comment

0 Comments