শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছায় বসতঘর থেকে ১ কেজি গাঁজা উদ্ধার, মামলা

পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় মাদকবিরোধী অভিযান চালিয়ে একটি বসতঘর থেকে এক কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এরশাদ গাজী ওরফে এরশাদ ডাকাত (৬০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তবে অভিযানের সময় তিনি পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট পাইকগাছা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে শেখ আওয়াল কবির যোগদানের পর মাদক ও জুয়াবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে রাড়ুলী ইউনিয়নের বাঁকা ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ।


অভিযানে নেতৃত্ব দেন ওসি শেখ আওয়াল কবির। পুলিশের একটি দল শ্রীকণ্ঠপুর গ্রামের মৃত কনাই গাজীর ছেলে এরশাদ গাজীর দোকান ও বসতঘরে তল্লাশি চালায়। এ সময় খাটের নিচে একটি ঝুড়ির মধ্যে রাখা ককসেট থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।


পুলিশের দাবি, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এরশাদ গাজী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়।


এ ঘটনায় ৯ আগস্ট পাইকগাছা থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত বিশ্বাস বাদী হয়ে এরশাদ গাজীর বিরুদ্ধে মামলা করেন। মামলাটির নম্বর ৫।


পাইকগাছা থানার ওসি শেখ আওয়াল কবির বলেন, এরশাদ গাজী পুলিশের তালিকাভুক্ত একজন মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে থানায় ১২টি মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Post a Comment

0 Comments